ময়মনসিংহ , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর: বাড়ছে চিকিৎসা ও বৈশাখী ভাতা কৃষকদের লোকসান কাটাতে উদ্যোগ: ৩ স্তরে সরকারি সহায়তা ঘোষণা ঢাকার আকাশ আংশিক মেঘলা, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রধানমন্ত্রী জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে মেডিক্যাল কলেজ ছাত্রদল ময়মনসিংহে শুরু হল নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায় নেইমারের বিরুদ্ধে সতীর্থকে পেটানোর অভিযোগ: তদন্ত শুরু করল সান্তোস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কৃষকদের লোকসান কাটাতে উদ্যোগ: ৩ স্তরে সরকারি সহায়তা ঘোষণা

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাস মেয়াদী বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্যশস্যের পাশাপাশি তিনটি ক্যাটাগরিতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

গত মঙ্গলবার (৫ মে) দুপুরে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন হাওড় এলাকা পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এই তথ্য জানান।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি ক্ষতির মাত্রা বিবেচনা করে তিন ক্যাটাগরিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

পরিদর্শনকালে সচিব মো. সাইদুর রহমান খান সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কঠোর নির্দেশনা দেন।

তিনি জানান, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন এই সহায়তার আওতায় আসেন, তা নিশ্চিত করতে হবে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা চূড়ান্ত করে পর্যায়ক্রমে এই সহায়তা বিতরণ করা হবে।

তিনি বলেন, ‘এই সহায়তা প্রদান করা হবে একটি কার্ডের মাধ্যমে, যাতে সঠিক তালিকা প্রণয়ন করে যারা পাওয়ার যোগ্য হকদার তাদেরকেই আমরা দিতে পারি সে উদ্যোগ নেওয়া হচ্ছে’।

জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে এ পর্যন্ত প্রায় ১২ হাজার ৫০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০ হাজার কৃষক। হঠাৎ করে ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়া এসব কৃষকের মুখে হাসি ফোটাতেই এই মানবিক সহায়তার উদ্যোগ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর: বাড়ছে চিকিৎসা ও বৈশাখী ভাতা

কৃষকদের লোকসান কাটাতে উদ্যোগ: ৩ স্তরে সরকারি সহায়তা ঘোষণা

আপডেট সময় ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬