শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নেএকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তিনি দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা, কেন্দুয়া ও আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসবকে নিরাপদ, আনন্দময় ও শান্তিপূর্ণ করতে নেত্রকোণা জেলা পুলিশ বদ্ধপরিকর।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেএকোণা) বিশেষ প্রতিনিধি 



















