ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ কোটালীপাড়ায় দুই বছর পর তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে প্রবেশ, নেতাকর্মীদের মিছিল যুবদল নেতা মুন্নাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘বাচ্চা রিপন’ গ্রেপ্তার ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ​লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ৭ ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ আটক ১ নবীনগরে তিতাস নদীতে প্রশাসনের অভিযান: ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ টাঙ্গাইলে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, সেবা পেলেন ৩৮ জন রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মো: মনজুরুল হাসান মাসুদ নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কোটালীপাড়ায় দুই বছর পর তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে প্রবেশ, নেতাকর্মীদের মিছিল

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।​গত বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা জড়ো হয়ে কার্যালয়ের তালা ভাঙেন এবং সেটি উন্মুক্ত করেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার আহ্বানে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

​মিছিলটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।

​মিছিল শেষে শিল্পকলা একাডেমির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মতিয়ার রহমান হাজরা। তিনি আগামীকালের লকডাউন কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য কর্মসূচি ঘিরে সবাইকে সোচ্চার ও সচেতন থাকার পরামর্শ দেন। বক্তব্যে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

​কর্মসূচিতে অন্যদের মধ্যে ওহিদুল ইসলাম হাজরা, কামরুল ইসলাম (বাদল), মাজহারুল ইসলাম (পান্না), আব্দুল হান্নান শেখ, ফজলুর রহমান (দিপু) ও বাবুল হাজরাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল ও সমাবেশ চলাকালে আশপাশে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকেও কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

কোটালীপাড়ায় দুই বছর পর তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে প্রবেশ, নেতাকর্মীদের মিছিল

আপডেট সময় ১১:১৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬