ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ কোটালীপাড়ায় দুই বছর পর তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে প্রবেশ, নেতাকর্মীদের মিছিল যুবদল নেতা মুন্নাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘বাচ্চা রিপন’ গ্রেপ্তার ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ​লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ৭ ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ আটক ১ নবীনগরে তিতাস নদীতে প্রশাসনের অভিযান: ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ টাঙ্গাইলে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, সেবা পেলেন ৩৮ জন রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মো: মনজুরুল হাসান মাসুদ নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪০৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ এবং ৩৯ বোতল মদ। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
​

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মাসুদপুর, ফতেপুর ও জহুরপুর বিওপির বিশেষ টহলদল এই অভিযানগুলো পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায় মাসুদপুর বিওপির বিশেষ টহলদল। এ সময় ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
​

একই দিন রাত ৯টা ৫০ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায় ফতেপুর বিওপির টহলদল। এ অভিযানে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

​এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায় জহুরপুর বিওপির বিশেষ টহলদল। এ সময় আরও ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
​

তিনটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

৫৩ বিজিবির পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬