ময়মনসিংহ , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত বেনাপোল-পেট্রাপোল বন্দরে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ খুলনার রূপসায় চা-দোকানের সামনে যুবককে গলা কেটে হত্যা ঠাকুরগাঁও সীমান্তে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ নারী আটক ব্রহ্মপুত্র নদের তীরে চিলমারী নদী-বন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, এলাকায় অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার শেরপুরে অবসর-কল্যাণ ভাতা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মাদ্রাসা শিক্ষক পরকীয়ার বীভৎস বলি ব্যবসায়ী বিল্লাল, গ্রেফতার ৫
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খুলনার রূপসায় চা-দোকানের সামনে যুবককে গলা কেটে হত্যা

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৯ ঘটিকায়, দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চা-দোকানের সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত জয় ঢালী দুর্জনীমহল গ্রামের আক্তার ঢালীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে জয় ঢালী গ্রামের একটি চা-দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।​খবর পেয়ে রূপসা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

​হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বা এতে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতা, কোনো বিরোধ নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

​এদিকে জনবহুল এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডের পর স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

খুলনার রূপসায় চা-দোকানের সামনে যুবককে গলা কেটে হত্যা

আপডেট সময় ১২:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬