ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতায়ের ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার মাদারীপুরে

মাদারীপুরের শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে সংঘটিত এ ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত মঙ্গলবার দুপুরে শিবচর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের জানান, আগের রাতে ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর ভোরে বন্দরখোলা চৌরাস্তার সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানের ওপর হামলা চালায় ডাকাতদল। এলোপাতাড়ি কুপিয়ে তারা প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করা হয়।

গ্রেপ্তারদের আদালতে তোলা করা হয়েছে এবং পলাতক অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতায়ের ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার মাদারীপুরে

আপডেট সময় ১২:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫