ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাইবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১০

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই স্থানীয়দের মাঝে আতঙ্ক ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে, এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। জামায়াতের অভিযোগ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে সেলিম আহমেদ বলেন, জামায়াতের নেতাকর্মীই তাদের ওপর হামলা চালিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলা জামায়াত নেতাকর্মীরা লাঠি হাতে মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকায় পৌঁছলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১০

আপডেট সময় ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪