ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাইবান্ধা জামায়াতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ১১ বছর পর মামলা, সাংবাদিক গ্রেপ্তার

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতের দলীয় কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শাহ আলম সরকার দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন, এর আগে ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়। শাহ আলম সরকার ওই মামলার এজাহারভুক্ত আসামি।

ওসি বুলবুল ইসলাম বলেন, সন্দেহ করা হচ্ছে তিনি সাংবাদিকতার আড়ালে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

গাইবান্ধা জামায়াতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ১১ বছর পর মামলা, সাংবাদিক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫