ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আর্জেন্টনার বড় ধাক্কা: বিশ্বকাপজয়ী তারকার ছিটকে যাওয়ায় বিপাকে স্কালোনি! লম্বা ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৪ দিনের সুযোগ! রোববার মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, এরপরই চীন প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বললেন রিজভী ​২৩ জুনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে তৈরি মাদারবোর্ড যাচ্ছে আমেরিকায়, গর্বিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মদ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথে গাছ পড়ে যাওয়ায় অল্পের জন্য ঢাকাগামী কালনী এক্সপ্রেস দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। গাছ কেটে সড়ানোর পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ৭৭৪ ট্রেনটি সকাল ৮টায় ভানুগাছ স্টেশন ছেড়ে ৮টা ১৫ মিনিটে লাউয়াছড়া বনে পৌঁছেলে রেল লাইনের ওপরে হেলে পড়ে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। পরে বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা পড়ে থাকা গাছ ও ডালপালা কেটে সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানায়, রাতে প্রচণ্ড বৃষ্টিপাতে ফলে লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের ওপর একটি বড় গাছ হেলে পড়ে। এসময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগলে ইঞ্জিনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হলেও এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেললাইন থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

গাছ পড়ার বিষয়ে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, আমরা খবর পেয়ে রেললাইনে পড়া গাছ ও ডালপালা কেটে সরাতে কাজ করি। লাউয়াছড়ায় অনেক গাছ পুরোনো রয়েছে। বৃষ্টি হলে মাটি সরে গিয়ে সেগুলো পড়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত

গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা

আপডেট সময় ০১:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫