ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গুগল বিনামূল্যে ডার্ক ওয়েব মনিটরিং সেবা দেবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

সংগ্রহীত

অনলাইন সংবাদ-

অনেক হ্যাকার এবং সাইবার অপরাধীরা সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্য চুরি করে। এসব তথ্য দিয়ে ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার পাশাপাশি ডার্ক ওয়েবেও বিক্রি করে দেয়। আপনি ভাবতে পারেন আপনার নাম, ঠিকানা কিংবা ছবি ডার্ক ওয়েবের কি দরকার।

এসব আপনার কাছে সাধারণ মনে হলেও ডার্ক ওয়েব আপনার ছবি, নাম, ঠিকানা কিংবা আপনার ফোনের সার্চ বিভিন্ন খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। ডার্ক ওয়েবে ফাঁস ইউজারদের ব্যক্তিগত তথ্য-এমন খবর মাঝে মধ্যেই শোনা যায়। তা থেকে নিরাপদ থাকতে অনেকেই অনেক চেষ্টা করেন।
গুগলও স্বীকার করেছে, যে তাদের প্রচুর ইউজারের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। সেসব তথ্য মনিটরিং করা শুরু করেছে গুগল। ডার্ক ওয়েবে যাতে সাইবার প্রতারণা আটকানো যায়। তার জন্য এদিন নতুন ফিচার আনল গুগল। এটির ফ্রি এবং পেইড ভার্সন দুটোই পাওয়া যাবে। এই ফিচারে ডার্ক ওয়েব স্ক্যান করে সেখানে আপনার তথ্য রয়েছে কি না তা যাচাই করবে গুগল। তারপর গুগল ইউজারকে এলার্ট পাঠানো হবে।

এরই মধ্যে ওয়ান গুগল ইউজারদের জন্য একটি পপ-আপ পাঠাতে শুরু করেছে । তবে সেখানে এটাও জানানো হয়েছে, এই ফিচার জুলাইয়ের পর সব ইউজারদের জন্য উপলব্ধ হবে। এই ফিচারটি ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সেকশনের অধীনে পাওয়া যাবে।

‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ অপশনে সার্চ করলেই ইন্টারনেটের কালো দুনিয়ায় আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল রয়েছে কি না তা স্ক্যান করে জানিয়ে দেবে সংস্থা। তারপর সেই অনুযায়ী তথ্য সুরক্ষিত রাখার আইডিয়া পেয়ে যাবেন। এই ফিচারের মাধ্যমে ইউজাররা অনলাইন প্রতারণা ঠেকাতে পারবে বলে জানিয়েছে গুগল। যা এই মুহূর্তে ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

বিশ্বের  ৪৬টি দেশে গুগল এই ফিচারটি চালু করেছে । এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে কীভাবে গুগল ফিচারটির ফায়দা তুলতে পারবে? ধীরে ধীরে ফিচারটি রোল আউট করা হবে । জুলাইয়ের পর সব ব্যবহারকারীদের জন্য চালু হবে এই ডার্ক ওয়েব স্ক্যান রিপোর্ট। এর জন্য ওয়ান সাবস্ক্রিপশন না থাকলেও চলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন

গুগল বিনামূল্যে ডার্ক ওয়েব মনিটরিং সেবা দেবে

আপডেট সময় ০৯:৫০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪