ময়মনসিংহ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার সুনামগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা: রক্তযোদ্ধা ও আনসার সদস্য উজ্জ্বল হোসেন নিহত লবণাক্ত অঞ্চলে সুপেয় পানির স্বস্তি: শ্যামনগরে ৩১৭ পরিবার পাচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক মেয়েদের জন্য ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত সর্বজনীন উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর নরসিংদীতে যৌথ অভিযানে ৪৪ লাখ টাকার গাঁজা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি: খুলনার নতুন পুলিশ সুপার সরকার ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা বললেন রিজভী ৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ বললেন নাহিদ ইসলাম দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে বলে মন্তব্য করেছেন সড়কমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইভি ব্যাটারি মাত্র সাড়ে চার মিনিটে চার্জ হবে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

সংগ্রহীত

অনলাইন সংবাদ-

বৈদ্যুতিক গাড়ি (ইভি) পরিবেশের জন্য ভালো, তবে সুবিধাজনক নয়। অন্তত এখন পর্যন্ত প্রতিকূলতা ঠেলেই পরিবেশবাদী হতে হচ্ছে ইভি মালিকদের। একে তো ইভি গাড়ির দাম বেশি, তার ওপর ব্যাটারি চার্জ দিয়ে দূরের যাত্রা পরিকল্পনা করাও কঠিন। একবার চার্জ দিলে নির্দিষ্ট রেঞ্জ পর্যন্তই যাওয়া যায়।

ইভি ব্যাটারি মাত্র সাড়ে চার মিনিটে চার্জ হবে-

ব্যাটারি বারবার চার্জ করে গাড়ি চালানো অনেকের কাছেই বিরক্তিকর ঠেকছে। গাড়ির ব্যাটারি চার্জ করতে সর্বনিম্ন ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ১২ ঘণ্টা ব্যয় হয়। একটি ৬০ কিলোওয়াটের ব্যাটারি শতভাগ চার্জ করতে প্রায় আট ঘণ্টা সময় লাগে। দীর্ঘ সময় ধরে ব্যাটারি চার্জ করা ইভি ব্যবহারকারীদের জন্য বড় একটি সমস্যা, বিশেষ করে বাসায় চার্জ করার সুবিধা না থাকলে বিপদে পড়তে হয়, তাই এখন ইভি ব্যাটারি মাত্র সাড়ে চার মিনিটে চার্জ হবে।

এই সমস্যার সমাধান বের করেছে কেমব্রিজভিত্তিক স্টার্টআপ ‘নাইবোল্ট’। নাইবোল্ট আল্ট্রা ও নাইবোল্ট এক্সট্রিম নামের ৩৫ কিলোওয়াটের দুটি ভিন্ন শক্তির লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করেছে স্টার্টআপ। সম্প্রতি প্রথমবারের মতো নিজেদের ব্যাটারির সক্ষমতা সরাসরি প্রদর্শন করে নাইবোল্ট। তাদের ব্যাটারিগুলো মাত্র সাড়ে চার মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করা যায়, যেখানে টেসলার সুপার চার্জার ২০০ মাইল পর্যন্ত রেঞ্জ দিতে ১৫ মিনিট ধরে ব্যাটারি চার্জ করে।

এই হিসাব শুধু টেসলার ‘মডেল এস’ গাড়ির ক্ষেত্রেই খাটে। অন্যান্য মডেলের গাড়ির ক্ষেত্রে ১৫ মিনিটেরও কম রেঞ্জ পাওয়া যায়। যেমন ‘মডেল এক্স’ ও ‘মডেল ৩’ গাড়িগুলোকে ১৭৫ মাইলের রেঞ্জ দিতে পারে সুপার চার্জারগুলো। নাইবোল্টের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাই শিবারেডি জানিয়েছেন, বিস্তর গবেষণা শেষে নতুন এই ব্যাটারি বাজারে ছাড়তে প্রস্তুত তারা।
ব্যাটারি তৈরির জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ক্লেয়ার গ্রের সহায়তা নিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার

ইভি ব্যাটারি মাত্র সাড়ে চার মিনিটে চার্জ হবে

আপডেট সময় ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪