ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​গোল্ডেন বুটের লড়াই: এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে আবারও এগিয়ে গেছেন লিওনেল মেসি। দুজনেরই গোলসংখ্যা ৮ হলেও, অ্যাসিস্টে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা। ফাইনালে ওঠার কারণে মেসির সামনে এখনও একটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। একইসঙ্গে এবারের বিশ্বকাপের গোল্ডেন বলের দৌড়েও মেসিই সবচেয়ে ফেভারিট মেসিই।

১৯৮৬ সালে হ্যান্ড অব গড দেখেছিল ইংল্যান্ড। ঠিক ৪০ বছর পর ফুট অব গড দেখল ইংলিশরা। পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় আর্জেন্টিনার। নিজে গোল না করলেও, জোড়া অ্যাসিস্ট করে দলের জয় নিশ্চিত করেছেন লিওনেল মেসি। একইসাথে গোল্ডেন বুট জয়ের দৌড়েও এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

গত মাসেই ৩৯-এ পা দিয়েছেন মেসি। কিন্তু এলএমটেনের পারফরম্যান্স দেখে সেটা বোঝার উপায় আছে কি? হ্যাটট্রিক দিয়ে আসর শুরু, গ্রুপ পর্বে করেন আরও ৩ গোল। দ্বিতীয় রাউন্ড আর শেষ ষোলোতেও গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে জালের ঠিকানা পাননি মেসি। তবে উইঙ্গারের ভূমিকায় ২ ম্যাচে ৩টি অ্যাসিস্ট করেন। সব মিলিয়ে ৮ গোলের সাথে চার অ্যাসিস্টে, প্রথমবার গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে এলএমটেন।

মেসির সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে আছেন কিলিয়ান এমবাপ্পেও। ৮ গোলের সাথে ৩টি অ্যাসিস্ট করেছেন ফরাসি অধিনায়ক। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুযোগ তার সামনেও। টানা দ্বিতীয় গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা ফরাসী তারকার।

এবারের আসরে ইংল্যান্ডের কেইন আর বেলিংহামের ৬টি করে গোল। নিজেদের শেষ ম্যাচে মেসি-এমবাপ্পে কেউ গোল না করলেও, গোল্ডেন বুট জিততে দুই ইংলিশ তারকার হ্যাটট্রিক করতে হবে। খাতা-কলমে অসম্ভব না হলেও, কাজটা কঠিন। তাই বলা যায় সেরা খেলোয়াড়ের রেইসটা মেসি-এমবাপের মধ্যেই সীমাবদ্ধ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​গোল্ডেন বুটের লড়াই: এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

​গোল্ডেন বুটের লড়াই: এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

আপডেট সময় ০১:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬