ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন আহমেদ চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত জুম প্ল্যাটফর্মে সেমিনার-কর্মশালার সম্মানির হার পুননির্ধারণ গ্যাসগ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু মৌলভীবাজার সফর: সিলেটে অবতরণের পর সড়কপথে রওনা দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন ১৯ জনের চাকরির সুযোগ শিক্ষক নিয়োগে জালিয়াতি: ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ, এমপিও বাতিলের শঙ্কা ​মেসির চোখের জল: গোল উদযাপনের আড়ালে লুকিয়ে কোন আবেগ? এস আলমের শেয়ার পুরানো মালিককে দেয়ার দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মেসি যেদিন খেলা ছেড়ে দেবেন, আমরা তাকে ভীষণভাবে মিস করব বললেন স্ক্যালোনি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্যাসগ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-চানপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চার সদস্য চিকিৎসাধীন অবস্থায় একে একে মৃত্যুবরণ করেছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন— পরিবারের কর্তা আব্দুল মান্নান (মান্নান মিয়া) (৪৫), তার স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে সিয়াম (১৯) এবং মেয়ে আফসানা আক্তার মিম (১১)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সুলতানা বেগম গত ১৩ জুন, আব্দুল মান্নান ১৫ জুন, সিয়াম ১৫ জুন রাত সাড়ে ১১টার দিকে এবং সর্বশেষ আফসানা আক্তার মিম সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

নিহতদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের দলদলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান তিন ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে তিনি ঢাকায় গিয়ে কাঁচামালের ব্যবসা শুরু করেন। তার স্ত্রী সুলতানা বেগম একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।

তাদের ছেলে সিয়াম চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আর মেয়ে আফসানা আক্তার মিম স্থানীয় একটি মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, আব্দুল মান্নানের নিজস্ব সম্পদ বলতে গ্রামে প্রায় ৩২ শতাংশ জমি ছিল।

একই পরিবারের চার সদস্যের এমন করুণ মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন আহমেদ

গ্যাসগ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬