ময়মনসিংহ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, উদ্যোগ এমপি মানসুরা আলমের বিরামপুরে ঐতিহ্যের হাডুডু খেলা ঘিরে উৎসবের আমেজ, মাঠে নামছে ৮ দল চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুরে পাঁচ দিনের ব‌ই মেলার উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর পর মারা গেলেন স্ত্রী

রাজধানীর মিরপুরের একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুমা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. শাওন বিন রহমান।

তিনি জানান, আমাদের এখানে মিরপুর থেকে দগ্ধ হয়ে শিশুসহ ৭ জন এসেছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজকে পর্যন্ত ২ জন মারা গেছেন। রুমার শরীরে ২০ শতাংশ দগ্ধ ছিল। বাকি পাঁচজন চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

নিহতের ভাই আব্দুল হালিম জানান, রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ আমার বোন মারা গেছে।

তিনি জানান, দুলাভাই খলিল তার রুমে রাতের দিকে মশার কয়েল জ্বালানোর সময় হঠাৎ রুমে আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় দুলাভাই আব্দুল খলিল, বোন রুমা আক্তার, ভাগনে আব্দুল্লাহ, আরও এক ভাগনে মোহাম্মদ ও ইসমতসহ স্বপ্না এবং শাহজাহানকে ভর্তি করা হয়।

তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলার তজুমদ্দীন থানায়। বর্তমানে মিরপুরে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর পর মারা গেলেন স্ত্রী

আপডেট সময় ০৩:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪