ময়মনসিংহ , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চড়ক পূজা করতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরে চড়ক পূজা করতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে দেব প্রসাদ দেবু (৪২) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার তাহেরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত দেব প্রসাদ ওই গ্রামের অজিদ দাসের ছেলে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে তাহেরপুর হাইস্কুলের পেছনে নিজ বাড়িতে চড়ক পূজার আয়োজন করে দেবুর পরিবার। পূজায় সন্ন্যাসী হিসেবে খেজুর গাছে উঠেছিলেন দেবু। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
 
দেবুর বন্ধু হাবিবুর রহমান জানান, আহত অবস্থায় দেবুকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, দেবু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রতিবছর চরক পূজায় সন্ন্যাসী হিসেবে অংশ নিতেন।
 
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন রশিদ বলেন, ‘গাছ থেকে পড়ে আহত অবস্থায় দেব প্রসাদকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আমরা তাকে মৃত অবস্থায় পাই।’
 
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘খেজুর গাছ থেকে পড়ে একজন সন্ন্যাসীর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চড়ক পূজা করতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

আপডেট সময় ১২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫