ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জে শাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুনের লেলিহান শিখায় আটকা পড়ে সাব্বির (১৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির উপজেলার শালদহ গ্রামের অটোরিকশা চালক আরিফুর রহমানের ছেলে।
 
স্থানীয়রা জানান, বাজারের জয়নাল আবেদীনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খাদ্য গুদাম, মুদি, ওষুধ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানসহ মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
 
বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দোকানের পেছনে ছিল ওই কর্মচারী (সাব্বির)। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়লে সে সেখানেই আটকা পড়ে এবং আগুনে দগ্ধ হয়ে মারা যায়।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘আগুনে আমার ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার মতো আরও ৫ জন ব্যবসায়ীর এখন অবশিষ্ট বলতে কিছুই নেই।’
 আগুন লাগার পর প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টার দিকে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চাঁদপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আপডেট সময় ০১:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫