ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পেটালেন

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় এক ঠিকাদার‌কে হাতু‌ড়িপেটার অভিযোগ উঠে‌ছে স্থানীয় এক বিএন‌পি নেতার বিরু‌দ্ধে। অভিযুক্ত বিএন‌পি নেতা লাল মামু খান পৌরসভা বিএনপির যুগ্ম-সম্পাদক। অন্যদিকে ভুক্তভোগী ঠিকাদার ফারুক হোসেন যুবদলের রাজনীতিতে সক্রিয়। 

রোববার (৪ মে) সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজারে এ ঘটনা ঘটে।

আহত ফারু‌কের ভাই মেহেদী হাসান অভিযোগ করেন, ভুঞ‌াপু‌র পৌরসভার বামনহাটা এলাকায় জনস্বাস্থ‌্য প্রকৌশলের অধীন চার‌টি ডাস্ট‌বিন নির্মাণের কাজ পে‌য়ে‌ছে ফারুক। সেই কা‌জ কর‌তে এলাকার বিএনপি নেতা লাল মামু খান ঠিকাদার ফারু‌কের কা‌ছে ৬ লাখ টাকা চাঁদা দাবি ক‌রে আস‌ছিলেন। প‌রে টাকা দি‌তে অস্বীকার করায় হাতু‌ড়ি দি‌য়ে পেটানো হয় ফারুককে। আহত অবস্থায় স্থানীয়রা ফারুককে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে ভ‌র্তি ক‌রে। এ বিষয়ে থানায় অভিযোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

এদিকে বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিষয়টি ইতোমধ্যে দলটির উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান, এ ঘটনায় থানায় অভি‌যোগ দি‌য়েছে ভুক্ত‌ভোগী।  সুষ্ঠু তদ‌ন্তের মাধ‌্যমেই অপরাধীর বিচার হ‌বে। ওই নেতার বিরু‌দ্ধে ব‌্যবস্থা নি‌তে পৌর ক‌মি‌টি‌কে জানানো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পেটালেন

আপডেট সময় ১১:২০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫