ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা ময়মনসিংহে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও উলামায়ে কিরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালে মসজিদের টাইলসে প্রাণীর ছবি পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে : ডা. শফিক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করলেন

চট্টগ্রামে ‘চিরকুট লিখে’ ক্যান্সার আক্রান্ত এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ক্যান্সারের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে চিরকুটে লিখে গেছেন।

ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, রোববার বিকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বীর মুক্তিযোদ্ধার নাম আবু সাইদ সরদারের (৭০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ওসি রফিক গণমাধ্যমকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। বাসায় তিনি ছাড়াও ছেলে, ছেলের বৌ থাকতেন। আজকে তারা দাওয়াতে গিয়েছিলেন। সে সময় তিনি আত্মহত্যা করেছেন।’

ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওই কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম

চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করলেন

আপডেট সময় ১১:২৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪