ময়মনসিংহ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের নভেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত খুলনায় অবৈধ অটোরিকশা নির্মূলে কেসিসির অভিযান, সহযোগিতায় কেএমপি তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানিয়েছে নৌ-পুলিশ মানবতাবিরোধী অপরাধ: হানিফকে মৃত্যুদণ্ডের রায় জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মাঠে ডিবি পুলিশ, তিন ভাগে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটকশেখ হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি বললেন বিএনপি নেতা জয়ন্ত কুন্ডু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, হিন্দু সমাজের সুখে-দুঃখে সর্বদা পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সবসময় সব ধর্মের মানুষের বন্ধু। ১৬ বছর জনগণের ভোট ছাড়া হাসিনা জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়ন্ত কুন্ডু ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি বলেছিলেন- হাসিনার পতন হলে ২ লাখ মানুষ মারা যাবে, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কোনো মানুষের ওপর বিএনপি হামলা হতে দেয়নি। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার অধিকার রক্ষায় বদ্ধপরিকর তারেক রহমান।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের নেতা তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। শিবগঞ্জ উপজেলায় প্রতিটি হিন্দু ধর্মের মানুষ আমাদের ভাই হয়ে থাকবে।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্বাধীন কুমার কুন্ডু।

আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলায় ইতোমধ্যে ২০টি মন্দিরের উন্নয়নে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটকশেখ হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি বললেন বিএনপি নেতা জয়ন্ত কুন্ডু

আপডেট সময় ০৯:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫