ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চেল্লাখালী নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯৫ ড্রেজার ধ্বংস, ৩ জনের কারাদন্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

চেল্লাখালী নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯৫ ড্রেজার ধ্বংস, ৩ জনের কারাদন্ড

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাহিত পাহাড়ি কন্যা চেল্লাখালী নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৯৫ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস, তিন জনকে ভিন্ন মেয়াদে কারাদন্ড ও বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বাঁশের মাচাসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে ওই নদীর বুরুঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সুত্র জানায়, শনিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করতে আসেন। এসময় তারা দেখতে পান ইজারার শর্ত ভঙ্গ করে নদীর পাড় ও বসতি ভেঙে গভীর গর্ত করে বালু উত্তোলন করছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। পরে তারা নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববিকে ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার নির্দেশ দেন।

অভিযানে বালু উত্তোলনের জন্য স্থাপিত ৯৫ টি মিনি ড্রেজার মেশিন, ১২টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। একইসাথে সরকারি কাজে বাঁধা প্রদান ও অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ জনের প্রতিজনকে ৬ মাস করে এবং ১জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ, নদী রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

চেল্লাখালী নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯৫ ড্রেজার ধ্বংস, ৩ জনের কারাদন্ড

আপডেট সময় ০৯:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫