ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেলেন নেতাকর্মীরা থানা থেকে

নাটোরের লালপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছেন ফারজানা সারমিন পুতুলের সমর্থকরা।গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে।রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় এসে গ্রেপ্তারকৃত রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। এ সময় পুলিশ ছেড়ে দিতে অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান নেতাকর্মীরা।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফারজানা সারমিন পুতুল বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে জানায় যে, আপনার সমর্থকরা থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছেন। আমি বলি, কিভাবে আসামি ছিনিয়ে নিয়ে গেলো? পুলিশ কোথায় ছিল? এসপি এবং ডিআইজকে বলেছি দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে। স্থানীয় পুলিশ সদস্যরা আমাকে জানায়, ওসির সহযোগিতা ছাড়া আসামি ছাড়িয়ে নেওয়া সম্ভব নয়।’

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন আমাদের সময়কে বলেন, ‘আটকের পর থানার ভেতরে ছাত্রদলের কিছু লোকজন এসে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশের কোনো গাফলতি আছে কি না তা তদন্ত করা হবে। এবং যারা থানায় এসে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন, তাদের চিহ্নিত করা হবে। এ বিষয়ে যৌথবাহিনী অভিযানে রয়েছে।’

এদিকে আসামিসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেলেন নেতাকর্মীরা থানা থেকে

আপডেট সময় ১০:১৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫