ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকেছেন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাঁকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ‘প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

পরবর্তীতে জগন্নাথ হলের ভোট কেন্দ্রে সরাসরি কথা হয় কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।’

এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

ভোট প্রদান শেষে সাদিক কায়েম বলেন, ‘দায়িত্বশীল আচরণ করব। এই নির্বাচনের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে আছে। আমি আশা করব সকালে যেমন সুন্দর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ, ঠিক সেভাবে শেষ হবে।’

তিনি বলেন, ‘আমার প্যানেলের মূল কথা ছিল শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস।’ এ সময় শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা রাখবেন বলেও জানান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই ভিপি প্রার্থী।

দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকেছেন

আপডেট সময় ১০:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫