ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জকসু নির্বাচন: এগিয়ে ছাত্রশিবির সমর্থিত ভিপি, জিএস, এজিএস চার বিভাগের ফলাফলে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চারটি বিভাগের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল সাতটার দিকে এই ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। তিনি চার বিভাগে মোট ৪২৮ ভোট পেয়েছেন।

ভিপি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৯৫ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ ৪১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৬ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ভোট গণনা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

জকসু নির্বাচন: এগিয়ে ছাত্রশিবির সমর্থিত ভিপি, জিএস, এজিএস চার বিভাগের ফলাফলে

আপডেট সময় ১০:১৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬