ময়মনসিংহ , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জয়পুরহাট শহর জামায়াতের দাওয়াতি বুথ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে গণসংযোগ-২০২৫ উপলক্ষে দাওয়াতি বুথ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে এ দাওয়াতি বুথ চালু করা হয়।

বুথটি উদ্বোধন করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, তরুণ উদ্যোক্তা ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, শহর আমির মাওলানা আনোয়ার হোসাইন, সদর আমির মাওলানা ইমরান হোসাইন, শহর নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুর রহিম ও শহর সেক্রেটারি মিজানুর রহমান।

জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাইদ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কোনো রাজনীতি নয়, এটা সবার দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার জন্য আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুরহাট শহর জামায়াতের দাওয়াতি বুথ উদ্বোধন

আপডেট সময় ০৯:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫