ময়মনসিংহ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না জানিয়েছেন ঢাকা দক্ষিণ প্রশাসক ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ডাক এনসিপির দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত বললেন সড়কমন্ত্রী প্রযুক্তির অগ্রগতিতে বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ জানিয়েছেন বিমান বাহিনী প্রধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২৭ অক্টোবর থেকে বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা গণশুনানিতে অসহায়ত্বের কথা শুনে ৯ বছরের শিশুর ওপেন হার্ট সার্জারির দায়িত্ব নিল ময়মনসিংহ জেলা প্রশাসন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত বললেন সড়কমন্ত্রী

রাজধানী ঢাকার সার্বিক উন্নয়ন, নাগরিক ভোগান্তি কমানো এবং নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে নিউমার্কেটসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন।

সভায় সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার উন্নয়ন ও নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ ঢাকার অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানের পাশাপাশি নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করাও জরুরি। হকারদের দখলে সড়ক ও ফুটপাত থাকায় সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

তিনি স্পষ্ট করে বলেন, রাজধানীর রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না। তবে নিয়ম মেনে নির্ধারিত ব্যবস্থাপনার আওতায় তাঁদের ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন তিনি।

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় রাজধানীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং নাগরিক সেবার মান বাড়ানোর বিষয়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি

হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত বললেন সড়কমন্ত্রী

আপডেট সময় ০১:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬