ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঝুটের গুদামে আগুন গাজীপুরে

গাজীপুরের পুবাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঝুট গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে হায়দারাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দাবারাদ এলাকার ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট পাঁচটি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন যেন পাশের বাসা-বাড়ি এবং অন্যান্য গুদমে ছড়িয়ে না পরে সেটাকে অগ্রাধিকার দিয়ে অগ্নিনির্বাপণ কাজ করা হয়। তবে গুদামের ভেতর ফেব্রিক্সসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

ঝুটের গুদামে আগুন গাজীপুরে

আপডেট সময় ১১:২৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫