ময়মনসিংহ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড় দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে যায় ডাকাত দল

সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে মামুন নামে টহলরত পুলিশের এক সদস্যকে ট্রাকে করে তুলে নিয়ে গেছে ডাকাত দল। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যরা ডাকাতদের ট্রাকের পিছু নিয়ে তাদের ধাওয়া দিয়ে শান্তিগঞ্জ থেকে ট্রাকটি জব্দসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করে।

গতকাল (১৮ মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলার মদনপুর-দিরাই রাস্তার দিরাই থানাধীন শরীফপুর এলাকায় গভীর রাতে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে দিরাই থানার টহল পুলিশ। সন্দেহ হলে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চান তারা। সদুত্তর না পাওয়ায় ট্রাকে কোনো অবৈধ পণ্য আছে কি না তা যাচাই করতে পুলিশ সদস্য মামুন ট্রাকটির উপরে উঠেন। পরে পুলিশকে নিয়েই চলতে শুরু করে ট্রাকটি। এ সময় টহল গাড়ি নিয়ে পেছন ছুটে পুলিশ।

এক পর্যায়ে ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়। এতে ডাকাত দলের দুই সদস্য আহত হন। পরে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী। তিনি বলেন, দিরাই থানার মামুন নামের এক কনস্টেবলকে নিয়ে ডাকাতরা পালিয়ে যেতে চেষ্টা করেছিল। পরে ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড়

টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে যায় ডাকাত দল

আপডেট সময় ১১:০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫