ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লঘুচাপের পূর্বাভাস: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি ​অমাবস্যার জোয়ার: বরিশালের ৮ নদ-নদীর পানি বিপৎসীমার উপরে আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের রাবাব ফাতিমা, জাতিসংঘে বড় পদমর্যাদা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৭ ​জুলাইয়ের প্রথম ১৪ দিনে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ​কাতার সফর শেষ করে দেশে ফিরলেন স্পিকার নোয়াখালী মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা ​পূর্বধলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়, দ্রুত নিবন্ধনের দাবি মদনে পৌনে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস টেকনাফ-উখিয়ায় র‌্যাব-বিজিবি-এপিবিএনের যৌথ ধাক্কা: বিপুল ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ ৬ জন আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টেকনাফ-উখিয়ায় র‌্যাব-বিজিবি-এপিবিএনের যৌথ ধাক্কা: বিপুল ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ ৬ জন আটক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় র‌্যাব-১৫, বিজিবি ও এপিবিএনের পৃথক চারটি অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩৬ হাজার ১৮৩ পিস ইয়াবা এবং ২১ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে।

এপিবিএন সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বশির আহামদ (৩২) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৬৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার শেড তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শ্যুটার গান) জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিজিবি ও নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আমান উল্লাহ (২০) ও আরোহী নাজিম উদ্দিন (২০)-কে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন।

একই দিন সকালে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকায় র‌্যাব-১৫-এর সিপিসি-১ বিশেষ চেকপোস্ট পরিচালনা করে একটি মোটরসাইকেল থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় আজিজ খান (২৩) ও নুরুল আমিন (৩৪)-কে আটক করা হয়।

এদিকে, উখিয়ার বড়বিল এলাকায় ৩৪ বিজিবির পৃথক অভিযানে অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (২৬)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১৮ পিস বার্মিজ ইয়াবা, ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, একটি অটোরিকশা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট বাহিনীগুলো জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লঘুচাপের পূর্বাভাস: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি

টেকনাফ-উখিয়ায় র‌্যাব-বিজিবি-এপিবিএনের যৌথ ধাক্কা: বিপুল ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ ৬ জন আটক

আপডেট সময় ১১:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬