ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প উদ্ধার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে কষ্টিপাথরের প্রাচীন মূর্তি, কষ্টিপাথরের টুকরা, প্রাচীন আমলের মদের বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প ও শঙ্খ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি-এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও সদর থানার অন্তর্গত লক্ষীপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে আসামীবিহীন অবস্থায় ১টি কষ্টিপাথরের মূর্তি, যার ওজন ১৪ কেজি ৪০০ গ্রাম, এবং ৩টি কষ্টিপাথরের টুকরা, যার মোট ওজন ২২ কেজি ১০০ গ্রাম উদ্ধার করা হয়। এছাড়া ২টি প্রাচীন আমলের মদের খালি বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত ২টি অমূল্য প্রাচীন স্ট্যাম্প (প্রায় ২০০ বছরের পুরোনো) এবং ১টি শঙ্খ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি ও টুকরাগুলোর মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম।বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত সামগ্রীর সিজার মূল্য সর্বমোট ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
অভিযান শেষে উদ্ধারকৃত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প উদ্ধার

আপডেট সময় ১০:২৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬