ময়মনসিংহ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপনীয়তা ভেঙে ঝটিকা মিছিলের চেষ্টা! নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে কড়া মামলা “ওজন ১১০ কেজি হলেও কোনো বাধা নেই!”: শৌভিককে নিয়ে চাঞ্চল্যকর উড্ডয়নের অনুমতি পবিপ্রবিতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: ঘুষসহ বিভিন্ন অভিযোগে উপ-রেজিস্ট্রার বরখাস্ত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন: রাজধানী মাতাতে আসছে দুই বিশাল কনসার্ট! পূর্বধলায় চাঞ্চল্যকর কাকন হত্যা মামলার মূল হোতা বসুন্ধরা থেকে গ্রেপ্তার নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ২ খুলনা লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ ‘বি কোম্পানি’র ৩ সদস্য গ্রেফতার ​ পূর্বধলায় দুই প্রতিষ্ঠানে উন্নয়ন ও স্বাস্থ্যসুরক্ষা সুবিধার উদ্বোধন এমপি মানসুরা আলমের ​পূর্বধলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত: ‘শিশুর সুস্থ বিকাশে মায়ের দুধের বিকল্প নেই’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে। 

বিশেষজ্ঞ দলটি রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং প্রথম দিনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করে বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয় থেকে বেরিয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রটি বলছে, তুরস্কের বিশেষজ্ঞ দলটি বিমানবন্দরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং আগুন লাগার কারণ ও বিভিন্ন বিষয়ে তারা মতামত দেবেন।

এর আগে, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগুন লাগার কারণ তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, অন্য টিমগুলো পর্যায়ক্রমে ২০ মিনিটে চলে এলেও, দেরিতে আসায় হয়তো আগুন ছড়িয়ে গেছে এবং গুদামগুলোতে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপনীয়তা ভেঙে ঝটিকা মিছিলের চেষ্টা! নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে কড়া মামলা

ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে

আপডেট সময় ১২:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫