ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি ​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে অত্যাধুনিক এআই ক্যামেরা একযোগে বদলি পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির পরেই নিম্নমুখী তেলের বাজার: জ্বালানি সংকটের আশঙ্কায় কিছুটা স্বস্তি শান্তি ও মানবিক কার্যক্রমে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ নারায়ণগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা বিশ্বের তৃতীয় দূষিত শহর

রাজধানীর আকাশ যেন ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে। টানা কয়েক দিন ধরে ভয়াবহ বায়ুদূষণের কবলে ঢাকা। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেও বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর তালিকায় ওপরের দিকেই রয়েছে রাজধানী।

আজ রোববার (১৮ জানুয়ারি) সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। এদিন রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৭৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তবে নগরীর তিনটি এলাকায় বায়ুদূষণের মাত্রা পৌঁছেছে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। এ দুই শহরের একিউআই স্কোর যথাক্রমে ৬৩০ ও ৫৪৭, যা চরম বিপজ্জনক পর্যায়ের।

বিশেষজ্ঞদের মতে, বায়ুমান সূচক ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম বা দীর্ঘ সময় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রেখে ঘরের ভেতরের বাতাস সুরক্ষিত রাখার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্বের তৃতীয় দূষিত শহর

আপডেট সময় ১০:০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬