ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তাঁতী লীগ নেতা সৈকত অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

র‌্যাব গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ (৩২) ৬ সহযোগীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও হেরোইন উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (৯ এপ্রিল) রাতে টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শাহরিয়ার হোসেন সৈকত (৩২), শাহানুর আহমেদ অমিত (১৮), হিরা (৩২), বায়জিদ (২৭), জাহিদ (১৯) এবং নূর ইসলাম (২৭)। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, শটগানের ৪ রাউন্ড বুলেট, হেরোইন, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

অস্ত্র-গুলিসহ তাঁতী লীগ নেতা সৈকত গ্রেপ্তারজানা গেছে, শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুর এলাকায় ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলে জানায় র‌্যাব। এ ছাড়া তিনি গাজীপুর মহানগর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি সৈকত সেলসম্যান হিসেবেও কাজ করতেন।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম জানায়, শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত বিভিন্ন সময় মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে অস্ত্রসহ টঙ্গী এলাকায় শোডাউনসহ মাজার বস্তির বিভিন্ন স্পটে মাদক ব্যবসা করে। এর আগেও যৌথ বাহিনীর অভিযানের সময় সে পালিয়ে যায়। বুধবার (৯ এপ্রিল) ভোরে র‌্যাব অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানাধীন সেনকল্যাণ এলাকা থেকে শাহরিয়ার হোসেন সৈকতকে গ্রেপ্তার করে। পরে অস্ত্র ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। একপর্যায়ে তার মোবাইল ফরেনসিক করে মাজার বস্তিতে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্রাপিং এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকার ভিডিওসহ ছবির সন্ধান পায়। ওই ছবি এবং ভিডিওর সূত্র ধরে বুধবার (৯ এপ্রিল) রাতে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পারেন উদ্ধারকৃত রিভলভার ভারতে স্থানীয়ভাবে তৈরি করা। উদ্ধারকৃত অস্ত্রটি মাদক সম্রাট রবিউল ইসলাম কিং বাবুর মাদক স্পট থেকে পাওয়া যায়। পাশের কয়েকটি মাদক স্পট থেকে বিচ্ছিন্নভাবে কিছু শটগান এমুনিশন পাওয়া যায়। উদ্ধারকৃত রিভলবারসহ আসামিদের পুলিশের কাছে সোপর্দ এবং মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

তাঁতী লীগ নেতা সৈকত অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫