ময়মনসিংহ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় সিরাপ জব্দ গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য, ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ পোড়াগাঁও সীমান্তে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার, যুবক গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গোৎসবকে ঘিরে নালিতাবাড়ীর পূজা মণ্ডপগুলোতে সরকারি সহায়তা পবিত্র মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা: তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তেলের মূল্যবৃদ্ধি: অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জামায়াতের

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে সরকার, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে জানান, সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের খাতওয়ারি মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। তিনি সরকারের এই গণববিরোধী সিদ্ধান্তে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানাচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে বাজারে মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করতে পারে। একই সঙ্গে কৃষি খাতও বড় ধরনের চাপের মুখে পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, এমনিতেই সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবিও জানান এই নেতা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা

তেলের মূল্যবৃদ্ধি: অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জামায়াতের

আপডেট সময় ০২:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬