ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ত্রাণের চালের তালিকা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চালের তালিকা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়েছেন উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বড়ভিটা গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান, খয়বর রহমানের ছেলে মুসা, জয়মত আলীর ছেলে শাহারুল, আবু বক্করের ছেলে মোকছেদুল হক, চন্দ্রখানা গ্রামের নুর ইসলামের ছেলে বাবু, আবদুল জলিল, জিয়াউর রহমান আহত।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে আরিফুল ইসলামের নেতৃত্ব কয়েকজন নেতা-কর্মী বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে মেম্বারদের নিকট হতে ১০ কেজি চালের তালিকায় ভাগ চায়। চালের তালিকা দাবি করায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের নেতা-কর্মীরা তীব্র নিন্দা জানান এবং নজির হোসেনের ছেলে আরিফুর ইসলামের সমালোচনা করেন। এই সমালোচনার বিষয়টি বড়ভিটা বাজারে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বিষয়টি নজির হোসেনের ছেলে জানতে পারে এবং সন্ধ্যায় বড়ভিটা বাজারে এসে বিএনপির এক কর্মীকে দোকান থেকে তুলে নিয়ে ব্যাপক মারধর করেন। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মান্নান গ্রুপের নেতা-কর্মীরা নজির গ্রুপের সঙ্গে কাটাকাটি এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়।

আরিফুল ইসলাম আরিফ বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল সরদারের নেতৃত্বে  ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মাহাবুব মিয়া ভাইয়ের বাবাসহ কিছু মিডিয়া কর্মীদের বের করে দেয়া হয়। পরে তারা ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেয়। আমি বিষয়টি শোনার পরে পরিস্থিতি স্বাভাবিক করে বাজারে এসে ইফতার করি। এ সময় বিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। আমাদের পাঁচজন আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনা দলের প্রতি মানুষের নেতিবাচক প্রভাব ফেলবে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, চালের তালিকা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে সন্ধ্যার দিকে আমি ফোর্সসহ উপস্থিত থেকে দুই পক্ষকে সরিয়ে দেই। এ সময় কোনো মারামারি ঘটনা ঘটেনি। তবে ইফতারের আগে মারামারিতে আহত হয়েছে কিনা জানা নেই? এখনো কেউ অভিযোগ দেয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ত্রাণের চালের তালিকা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় ১২:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫