ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ত্রিশাল থানা আকস্মিক পরিদর্শন, আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দিলেন রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালন সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি জানতে পারেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) উপজেলা মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় অংশগ্রহণ করছেন। পরিদর্শনের বিষয়টি জানতে পেরে ওসি থানায় ফিরে আসতে চাইলে স্থানীয় সংসদ সদস্য রেঞ্জ ডিআইজিকে ওই সভায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান এবং উপস্থিত সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ জানান।

পরবর্তীতে থানা পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে রেঞ্জ ডিআইজি সভায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে তিনি বক্তব্য দেন। বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে থানা পরিদর্শনকালে ডিআইজি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারে আন্তরিকতা, নিষ্ঠা, সংযম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ত্রিশাল থানা আকস্মিক পরিদর্শন, আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দিলেন রেঞ্জ ডিআইজি

আপডেট সময় ১২:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬