ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন আলী নামে এক পুলিশ সদস্যকে মাথায় ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যক্তি। তবে ওই পুলিশ সদস্যের চিৎকারে স্থানীয় ও অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহসিন আলী ওই থানায় সহকারী উপরিদর্শক (এএসআই) পদে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বরত এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে। পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি।ঘটনার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম  বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যরা ধারণা করছেন, আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। তাকে খোঁজা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা

থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত

আপডেট সময় ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫