ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ ​উখিয়ায় মিয়ানমারে পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ১ টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান: ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক গণ-অভ্যুত্থানে পতিত সরকার ফেরে না: মন্ত্রী মিল্লাত নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪ স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

থানায় হামলায় গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত

  • স্টফ রির্পোটার
  • আপডেট সময় ১০:২৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

গত বছরের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ জন নিহত পুলিশ সদস্যের মধ্যে একজন গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিলেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শীর্ষক দাবিতে এক নারী পুলিশ সদস্যের ছবিসহ ফেসবুকে প্রচার করা হয় তখনই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক নবনীতা চৌধুরী এক ভিডিও বার্তায় দাবি করেছেন, ‘থানায় আগুন দেওয়ার পর যে গর্ভবতী মা কাতরাতে কাতরাতে বেরিয়ে এসে বললেন তিনি গর্ভবতী, তিনি কি আর কোনো সন্তান বাড়িতে রেখে এসেছেন?’

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে, নিহত ১৫ জন পুলিশ সদস্যের মধ্যে কেউ নারী ছিলেন না এবং প্রচারিত ছবিটি ভিন্ন এক নারী পুলিশ সদস্যের। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, গণমাধ্যম সূত্রগুলোতে উক্ত থানায় হামলার ঘটনায় কোনো নারী পুলিশ সদস্য নিহত হননি। এনায়েতপুর থানার হামলা নিয়ে পরবর্তীতে মামলা হলে মামলার অভিযোগপত্র অনুযায়ী, রেহেনা পারভীন নামে একজন নারী কনস্টেবল শ্লীলতাহানির শিকার হয়েছে বলে জানা যায়। তবে তিনি জীবিত আছেন।

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রকাশিত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নিহত পুলিশ সদস্যদের তালিকায় এনায়েতপুর থানার পাশাপাশি পুরো পুলিশ বাহিনীতে কোনো নারী পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

আলোচিত ছবির নারী পুলিশ সদস্য পৃথিবী চাকমা বর্তমানে ঢাকার মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত। তিনি নিজে ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন যে, তিনি সুস্থ আছেন এবং এনায়েতপুর থানার ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই।

সুতরাং, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত ছবির নারীর সঙ্গে উক্ত ঘটনার কোনো সম্পর্ক নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ

থানায় হামলায় গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত

আপডেট সময় ১০:২৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫