ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সিদ্ধিরগঞ্জে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লাগে।

স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট, কাচ ও ভেতরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। পরদিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা- তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন সিদ্ধিরগঞ্জে

আপডেট সময় ১০:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫