ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দিনে-দুপুরে বসতবাড়িতে নজিরবিহীন লুটপাট!

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ে একটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। টিভি, ফ্রিজ, পোশাক এমনকি দালানের ইট-রড পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবার গত ৭ আগস্ট খিলগাঁও থানায় সাতজনকে আসামি করে অজ্ঞাতনামা ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 ৩ আগস্ট সকালে হঠাৎ-ই একদল লোক হানা দেয় খিলগাঁওয়ে গোড়ান এলাকার বাসিন্দা হান্নানের বাড়িতে। একে একে সবাই বেরিয়ে আসেন বাড়ির সব মালামাল নিয়ে। কেউ বাধা দেয়ার চেষ্টা করলেই হন নির্মম আক্রমণের শিকার।

জায়াগা সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনা বলে দাবি বাসিন্দাদের। তাদের উচ্ছেদের দায়িত্ব বর্তায় মকবুল, সুজন, জিয়া, ফারুকের, আলআমিন, ইয়াসিনের ওপর। যারা প্রত‍্যেকেই স্থানীয় বিএনপি নেতা ইউনূস মৃধার অনুসারী।
 
শাহীনুর বলেন, ‘আমার ৪০ বছরের সংসারের সবকিছুই নিয়ে গেছে। আমাদের পুরো শেষ করে দিয়েছে।’হান্নান বলেন, ‘ইউনূস মৃধা জমি নিয়ে অবৈধ কাগজ বানিয়েছে। আমরা বলেছি আইনের মাধ্যমে আসতে। কিন্তু তিনি মানতে রাজি না। তার ভয়ে আমরা আজ বাড়িঘর ছাড়া।’  
 রাজধানীর খিলগাঁওয়ের বাড়িটি থেকে দুর্বৃত্তরা টিভি ফ্রিজ, পরনের কাপড় এমনকি বাড়ির ইট রড পর্যন্ত খুলে নিয়ে যায়। লুটপাটের পর নিজেদের মধ‍্যে মহোৎসবে মাতেন তারা।
 শুধু এই বাড়ি নয়, ৫ আগস্টের পর বেশ কিছু বাড়ি দখলের সঙ্গে জড়িত এই ইউনূস। সব কিছু জেনেও কোন এক অদৃশ‍্য ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী।
 এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ইউনূসের, মোবাইল ফোনে বার্তা পাঠালেও তার জবাব মেলেনি।
 খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে এরইমধ‍্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

দিনে-দুপুরে বসতবাড়িতে নজিরবিহীন লুটপাট!

আপডেট সময় ১২:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫