ময়মনসিংহ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের আশঙ্কা ‎ নারীদের যাতায়াত সহজ করতে ১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে জানিয়েছেন অর্থমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ‎ ‎ত্রিশাল বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ লেনদেন ক্যাম্পেইন অনুষ্ঠিত চট্টগ্রামে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছের ড্রামে মিলল ১ লাখ ৪০ হাজার ইয়াবা, পাচারকারীরা পলাতক শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্বৃত্তের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত চাঁদপুরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের মাওলানা মাহমুদুল হাসানের ছেলে। তিনি সিটি গ্রুপের অধীন বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। দুই সন্তানের জনক রুহুল প্রতিদিনের মতো মঙ্গলবারও মোটরসাইকেলযোগে বাজারে পণ্য সরবরাহে বের হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. সোহাগ হোসেন জানান, দয়াগাজী বাড়ি মসজিদের সামনে মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে অপর মোটরসাইকেল আরোহীকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে করতে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা কাউসার আহমেদ জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি রাস্তায় মোটরসাইকেলসহ এক ব্যক্তির মরদেহ পড়ে আছে।

‎‎ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে‌ পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের আশঙ্কা ‎

দুর্বৃত্তের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত চাঁদপুরে

আপডেট সময় ১০:১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫