ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ​ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: দুপুরের মধ্যে বৃষ্টির সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধনাঢ্যদের পেটে হতদরিদ্র নারীদের চাল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান–মেম্বারদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, প্রকৃত হতদরিদ্র, কর্মক্ষমতাহীন, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর পরিবর্তে স্বচ্ছল, চাকরিজীবী ও ধনাঢ্য পরিবারের নারীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে তালিকা বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

তালিকায় দেখা যায়, হতদরিদ্রের বদলে ধনাঢ্য ব্যবসায়ী, ইউপি সদস্যদের বিত্তবান আত্মীয়স্বজন, প্রবাসী পরিবারের নারী, পাকাবাড়ির মালিক এবং সরকারি–বেসরকারি চাকরিজীবী পরিবারের নারী অন্তর্ভুক্ত হয়েছেন।

অভিযোগকারী উত্তর চাঁদখানা গ্রামের রাকিব শাহ বলেন, ‘তালিকাভুক্ত অর্ধেকের বেশি সুবিধাভোগী আসলে স্বচ্ছল। তাদের প্রত্যেকে ৫ থেকে ৭ হাজার টাকা দিয়ে তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানালেও তিনি ব্যবস্থা নেননি।’

অভিযোগ প্রসঙ্গে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী বলেন, ‘যাচাই–বাছাই ছাড়া তালিকা অনুমোদনের প্রশ্নই ওঠে না। হয়তো মাঠপর্যায়ে গিয়ে সবাইকে যাচাই করা সম্ভব হয়নি, এজন্য ভুল–ত্রুটি থাকতে পারে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের কার্ড আটকে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান বলেন, ‘এককভাবে চেয়ারম্যান–মেম্বাররা সিদ্ধান্ত নেননি। ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দলের প্রতিনিধি, কৃষি ও স্বাস্থ্য কর্মকর্তাসহ ২৩ সদস্যবিশিষ্ট কমিটির মতামতের ভিত্তিতেই তালিকা তৈরি হয়েছে।’

এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

ধনাঢ্যদের পেটে হতদরিদ্র নারীদের চাল

আপডেট সময় ০১:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫