ময়মনসিংহ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত পূর্বধলায় ৩টি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের ৩ চোর গ্রেফতার মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার, ইট দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রী পাবনা জেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে: ২৬ টি বাইসাইকেল বিতরণ ​কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি সকালেও ভাঙা হচ্ছে 

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ভাঙচুরের মুখে পড়েছে বাড়িটি।

সকাল সাড়ে সাতটার দিকে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল, ‘স্বৈরাচার সাবধান।’ বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেয়া হয়েছে।

সরজমিন দেখা যায়, ৩২ নম্বরে ভাঙনের মুখে পড়া বাড়িটির আশপাশ বৃহস্পতিবার সকাল থেকে অনেকটা শান্ত। ধ্বংসস্তূপে দু একজন মানুষ উঠে ইট সরানোর কাজ করছে। সকাল থেকেই মানুষ ধ্বংসস্তূপ দেখতে আসছেন। জড়ো হতে থাকা এসব মানুষ নানা রকম স্লোগান দিচ্ছেন।

রহিম উদ্দিন নামে একজন বলেন, ‘রাতে আসার সময় পাইনি। পুরান ঢাকায় থাকি। রাতে আসতে না পারায় সকালে সর্বশেষ অবস্থা দেখতে এসেছি।’

মাহমুদ নামে এক যুবক বলেন, ‘সকালে এসেছি রাতে কী অবস্থা হয়েছে সেটা দেখার জন্য। আমরা হাসিনার কোনো অস্তিত্ব দেশে চাই না। দ্রুত তাকে দেশে এনে ফাঁসি দিতে হবে।’

এর আগে গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়। পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের মাঝে। দিনেই ঘোষণা দেয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডির ৩২ এর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। রাত আটটার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি-৩২ এর দিকে যেতে থাকেন। ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করেন। তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারি বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন।

লোহার জিনিস খুলে নিতে দেখা যায় কাউ কাউকে। বাড়ির সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাঙা ম্যুরালটিতে ভাঙচুর করা হয়। রাত নয়টার দিকে ভবনের একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। শিক্ষার্থী-জনতা বাড়ির ভেতরে এবং বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের কেউ কেউ ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মুজিববাদের আস্তানা বাংলাদেশে হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ এমন স্লোগান দেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অভ্যুত্থানের দিনেই শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসস্থান ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ছাত্র-জনতা। ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শেখ মুজিবুর রহমানের পারিবারিক এই বাসস্থান সর্বশেষ ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ হিসেবে পরিচিত ছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি সকালেও ভাঙা হচ্ছে 

আপডেট সময় ১১:০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫