ময়মনসিংহ , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​ভিনিসিয়ুসের জাদুকরী গোল, সমতায় ফিরল ব্রাজিল ​মৌলভীবাজার সীমান্তে বিজিবির সাথে সংঘর্ষ, গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ময়মনসিংহের গৌরীপুরে ১ হাজার গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁয় ৪.৫ কেজি গাঁজা ও গাছসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান: বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার ৬ পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নালিতাবাড়ীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন কবি মাহমুদা খাতুন সিদ্দিকা স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গল্প বলায় রাজশাহী বিভাগে সেরা চাটমোহরের জয়িতা ময়মনসিংহের গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নওগাঁয় ৪.৫ কেজি গাঁজা ও গাছসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে একটি জীবন্ত গাঁজা গাছ ও শুকনো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও গাছের সর্বমোট ওজন সাড়ে চার কেজি।

গত শুক্রবার (১২ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে ১ কেজি শুকনো গাঁজাসহ মোছাঃ পারুল বেগম (৪১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।

​বিশাল গাঁজা গাছ উদ্ধার:
একই রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর দীঘিপাড়া এলাকায় দুই ঘণ্টাব্যাপী অপর একটি অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকার বাসিন্দা সমরা-এর ছেলে অনিল (৫০)-এর বসতবাড়ির সামনে থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা ৭ ফুট, একটির ৬ ফুট এবং অপর দুটির উচ্চতা যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। গাছগুলোর মোট ওজন ৪ কেজি ৫০০ গ্রাম। অভিযান চলাকালে অনিলকে গ্রেপ্তার করে পুলিশ।
​পোরশা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে পোরশা থানা পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​ভিনিসিয়ুসের জাদুকরী গোল, সমতায় ফিরল ব্রাজিল

নওগাঁয় ৪.৫ কেজি গাঁজা ও গাছসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬