ময়মনসিংহ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি দোকানে নতুন জীবন, আমেনা খাতুনের পাশে পূর্বধলা উপজেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার চোরাই ওষুধ উদ্ধার, পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পূর্বধলা সরকারি কলেজে ৮ বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ, দায়িত্ব নিলেন আকবর আলী ঠাকুরগাঁওয়ে ১১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৫ মামলা ​পূর্বধলায় ভুয়া সমিতির নামে সরকারী বনায়ন প্রকল্পের গাছ চুরি ও অবৈধ বিক্রির চেষ্টার অভিযোগ নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক সদর, পাবনা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উদ্বোধন কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নজরুল বর্ষ উপলক্ষে হামদর্দ পাবলিক কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত হামদর্দ পাবলিক কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুনের সুদক্ষ দিকনির্দেশনায় শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে হামদর্দ পাবলিক কলেজে দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের চর্চা বাড়ানো এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়।প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজনে ছিল নজরুলসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবির কালজয়ী দেশাত্মবোধক, প্রেম ও বিরহের গান পরিবেশন করে। পাশাপাশি নৃত্য পরিবেশন এবং বিদ্রোহী কবির অগ্নিঝরা ও সাম্যবাদী কবিতা আবৃত্তির মাধ্যমে তারা কবির আদর্শ ও চেতনাকে তুলে ধরে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তরুণ শিল্পীরা জাতীয় কবির প্রতিকৃতি এবং তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মের নানা প্রেক্ষাপট ক্যানভাসে ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁর বক্তব্যে অধ্যাপক কামরুন নাহার হারুনের দেশসেরা, মানবিক ও সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন।তিনি নতুন প্রজন্মকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও প্রগতির চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা

নজরুল বর্ষ উপলক্ষে হামদর্দ পাবলিক কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট সময় ০২:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬