ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎ নারায়ণগঞ্জ সদরের ৬ সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কে আনার সুপারিশ জনভোগান্তি নিরসনে নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি ‎ কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির করুণ মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত

তারুণ্যের প্রাণশক্তি, মেধা ও ক্রীড়া প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ আয়োজনকে সামনে রেখে নেত্রকোণায় জেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত ১৯ আগস্ট (বুধবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সভায় আসন্ন টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​আয়োজকরা জানান, এবারের আসরে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে ক্ষুদে ক্রীড়াবিদরা অংশগ্রহণের সুযোগ পাবে। ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস।

​প্রতিযোগিতার সাধারণ ইভেন্টগুলোতে ১০ থেকে ১৪ বছর বয়সী এবং দাবা ইভেন্টে ৮ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। আগ্রহী অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে (https://notunkurisports.gov.bd/registration.php) গিয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

​জেলা প্রশাসন ও নেত্রকোণা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং তৃণমূল থেকে নতুন ক্রীড়া সম্ভাবনা খুঁজে বের করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬