আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সরকার বরাদ্দকৃত চাল এবং ঢাকা জেলা পরিষদের বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) নবাবগঞ্জ উপজেলা পরিষদের আব্দুল ওয়াছেক মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. খন্দকার ইয়াসিন ফেরদৌস মুরাদ।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানের অংশ হিসেবে পূজামণ্ডপগুলোর জন্য সরকার বরাদ্দকৃত চাল এবং ঢাকা জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়।
আয়োজনে: উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ, ঢাকা।

স্টাফ রিপোর্টার 


















