ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নারায়ণগঞ্জ সদরের ৬ সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কে আনার সুপারিশ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ককে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কোর রোড নেটওয়ার্ক (সিআরএন)-এর আওতায় আনার সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​উপজেলা পরিষদে এলজিইডি নারায়ণগঞ্জ সদর ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি প্রকল্পের সহায়তায় আয়োজিত কর্মশালায় এ সিদ্ধান্ত হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী, পরিবহন খাতের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ জন অংশ নেন।
​

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​কর্মশালায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার বর্তমান চিত্র, ভবিষ্যৎ চাহিদা, যানবাহনের চাপ, অর্থনৈতিক গুরুত্ব এবং সড়কগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুক্ত আলোচনার ভিত্তিতে সার্বিক বিবেচনায় উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ সড়ককে কোর রোড নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সুপারিশ নেওয়া হয়।

​কর্মশালায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জীবন এবং বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সদর একটি শিল্প ও বাণিজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ এলাকা। অঞ্চলের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সরাসরি এখানকার সড়ক যোগাযোগব্যবস্থার ওপর নির্ভর করে। তাই গুরুত্বপূর্ণ সড়কগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজন অনুযায়ী প্রশস্তকরণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

​তারা আরও উল্লেখ করেন, কোর রোড নেটওয়ার্কের আওতায় এসব সড়কের উন্নয়ন ও ব্যবস্থাপনা করা হলে পণ্য ও যাত্রী পরিবহন নির্বিঘ্ন হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।
​এ ছাড়া সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়। নতুন সড়ক নির্মাণ বা পুনর্নির্মাণের পর নির্ধারিত কিউরিং সময় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখতে ব্যারিকেড ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। নির্ধারিত সময়ের আগে ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলের কারণে সদ্য নির্মিত সড়কের গুণগত মান ব্যাহত হওয়ার বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
ছবি যুক্ত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জ সদরের ৬ সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কে আনার সুপারিশ

আপডেট সময় ১০:০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬