ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে বোরো ধান খেতে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া পাহাড়ে বোরো ধান খেতে তান্ডব চালাতে এসে বোরো খেত রক্ষায় কৃষকের দেওয়া বিদ্যুতের তারে জড়িতে একটি মাঝ বয়সী পুরুষ হাতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত দশটার দিকে পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই খেতের মালিক কৃষক জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, গারো পাহাড়ে অবস্থানরত বন্যহাতির দলটি সম্প্রতি পাহাড়ি এলাকার বোরো খেতে প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে হানা দিচ্ছিল। ইতিমধ্যেই নালিতাবাড়ী উপজেলার বেশকিছু বোরো খেত খেয়ে সাবাড় করেছে। বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় পাহাড়ের ঢালে থাকা কৃষক জিয়াউল হকের বোরো খেতে হানা দেয় বন্যহাতির দল। এসময় একটি মাঝ বয়সী পুরুষ হাতি ওই খেতের পূর্ব পাশে এলে আইলে থাকা বৈদ্যুতিক লাইন এর তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। এতে অন্য হাতিরা মৃত হাতিটিকে ঘিরে চিৎকার শুরু করলে টের পেয়ে আশপাশের মানুষ ছুটে আসে। রাত এগারোটার দিকে বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। খবর পেয়ে রাতেই কৃষক জিয়াউল হক জিয়াকে নন্নী বাজার থেকে আটক করে পুলিশ।

এদিকে আজ (শুক্রবার) বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ওই কৃষকের বিরুদ্ধে বন্যহাতি হত্যার অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। তবে তিনি মিডিয়ার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে কর্মরতরা শেরপুর ও ময়মনসিংহে বসে অফিস করেন। বনাঞ্চলে তারা খোঁজ-খবর রাখেন না। ফলে বন্যহাতি প্রায়ই দুর্ঘটনার শিকারের ঘটনা ঘটছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নালিতাবাড়ীতে বোরো ধান খেতে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু

আপডেট সময় ০২:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫