ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা—অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত এক অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত রফিকুল ইসলাম (৫৫) উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের সঙ্গে তার বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে আহসানের (৩৩) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি রফিকুল ইসলামের ভোগদখলে থাকা একটি জমিতে আহসান কলাগাছের চারা রোপণ করেন। পরে ওই চারা কেটে ফেলাকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এ সময় আহসান ক্ষিপ্ত হয়ে চাচা রফিকুল ইসলামকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) রফিকুল ইসলামের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক

নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু

আপডেট সময় ০৮:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬