শেরপুরের নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে রাকিব হোসেন স্বাধীন (২৮) এবং পলাশিকুড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রকিব হোসেন (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বারমারী বাজারের পশ্চিম পাশে পলাশিকুড়া গ্রামে রকিব হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। রাত দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রোববার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর প্রতিনিধি 


















